‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত

মাজহারুল ইসলাম উজ্জ্বলঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের টিআর/কাবিটা প্রকল্পের অনিয়মকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় কেন্দুয়ার ইউএনও ইমদাদুল হক তালুকদার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে  ইউনিয়নের প্রকল্প অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে যান নেত্রকোণা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুকুমার রায় ও কেন্দুয়ার ইউএনও ইমদাদুল হক তালুকদার।

আলোচনার এক পর্যায়ে প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ইউএনও। স্থানীয় ওয়াই বাজারে পৌঁছার পর সেখানে লোকজনের সমাগম দেখতে পায় তারা। কাছাকাছি যাওয়ার পর দেখা যায় দৈনিক বাংলাদেশ পরিক্রমার নেত্রকোণা জেলা প্রতিনিধি মহিউদ্দীনকে এলোপাতারি কিল ঘুষি মারছে জনতা, সাথে সাথেই ইউএনও পরিস্থিতি শান্ত করার লক্ষে মধ্যস্থতা করেন স্থানীয়দের সাথে। এ ঘটনায় ইউএনও ডানহাতের কনিষ্ঠ আঙ্গুলে ছুট পান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাংবাদিক মহিউদ্দীনকে চিকিৎসার জন্য নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান।

নেত্রকোণা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মাজহারুল আমিন জানান, তিনি গুরুতর আহত হননি, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।

 বিষয়ে কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে এহেন অবস্থার মুখে পড়েছি। পরস্থিতি শান্ত করতে গিয়ে নিজেও আহত হয়েছি।

মহিউদ্দীন তালুকদার তার ফেইসবুক পোস্টে লেখেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগের ইউপি সদস্য সোনা মিয়া ওরফে ফারুক মিয়ার প্রকল্প সভাপতি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে  প্রকল্পে অনিয়ম ও সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ এর অভিযোগ করলে আওয়ামীলীগের নামদারি কিছু বিএনপি নেতাকর্মী,

‎নেত্রকোনা জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার,উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, সাবেক পিআইও আজিজুর রহমান, ০৪নং গড়াডোবা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান  এর সামনে আমার উপর অতর্কিত হামলা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০