ক্যান্সার চিকিৎসার হাল চিত্র | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৫ জুলাই ২০২২, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সার চিকিৎসার হাল চিত্র

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পটুয়াখালীর বাসিন্দা রোজিনা আক্তার (৩০)। কেমোথেরাপির কারণে মাথায় চুল নেই। বিষণ্ণ চেহারা। রোজিনার সাতটি কেমো দেয়া শেষ হয়েছে। আরও কয়েকটি কেমোথেরাপি দেওয়ার পর তার সার্জারি করা হবে। তারপর দেয়া হবে রেডিওথেরাপি।

রোজিনা থাকছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের (এনআইসিআরএইচ) পাশে একটি খালি জায়গায় ময়লার স্তূপে। এখানে পাটি বিছিয়ে ও মশারি টানিয়ে বসবাস করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোজিনার মতো আরও দরিদ্র ক্যান্সার রোগীরা।

বসবাসের অযোগ্য এই জায়গাটিকে একটু বসবাসযোগ্য করার জন্য একটি পাটি ও মশারি টানিয়ে বসবাস করেন রোজিনা। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দুই সন্তানকে নিয়ে স্বামী তাকে ছেড়ে চলে গেছেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে রোজিনা বলেন, ‘একেকটা কেমোথেরাপিতে ১২-১৪ হাজার টাকা প্রয়োজন হয়। মানুষের কাছে হাত পেতে সেই সাহায্য এনে চিকিৎসা চলছে। রিকশাচালক ভাই মাঝে মাঝে চিকিৎসার খরচ দেয়। বাড়ি যাওয়া-আসায় খরচ হয় ২ হাজার টাকা। সে টাকা নাই, তাই এখানেই থাকি।’

এভাবেই বছরের পর বছর ধরে লড়ছেন ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীরা। তবু এই মানুষগুলোর কোনো দুঃখ নেই, অভিযোগ নেই; বরং হাসপাতালের কাছাকাছি থাকার একটা জায়গা পেয়ে তারা বেশ খুশিই।

দিনের বেলায় তারা চিকিৎসার অর্থ জোগাড়ের জন্য ভিক্ষা করতে বের হন, আর রাতে এসে ঘুমান মশারি টানিয়ে, পাটি বিছিয়ে।

৭ বা ২১ দিনের বিরতিতে তাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়। কিন্তু ৭ বা ২১ দিন পরপরই গ্রামের বাড়িতে যাওয়ার দুই-তিন হাজার টাকা গাড়ি ভাড়া তাদের নেই। আবার ঢাকা শহরে বাড়ি ভাড়া করে থাকার সামর্থ্যও তাদের নেই।

৬ মাস ধরে ওই খোলা জায়গায় বসবাস করছেন রোজিনা। বাড়ি যাওয়া-আসার খরচ জোগাড় করতে পারেন না বলে এখানেই থাকেন। তাতে অন্তত হঠাৎ শরীর খারাপ হলে ইমার্জেন্সিতে চিকিৎসা নিতে পারেন বলে জানালেন।

ক্যান্সারের কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেয়ার সময় রোজিনা আক্তারের মতো ক্যান্সার রোগীরা ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি থাকেন। তারপর তাদের জায়গা হয় এই ময়লার স্তূপের পাশে। এই রোগীদের তাই ক্যান্সারের পাশাপাশি রোদ, বৃষ্টি, মশার সঙ্গেও লড়তে হচ্ছে।

‘নোংরা জায়গা হোক, তা-ও আমরা ভালো আছি। চিকিৎসা তো করতে পারছি। যেহেতু আমাদের পয়সা নেই, উপায় নাই। আমরা গরিব মানুষ; টাকা নাই, পয়সা নাই, বাসা ভাড়া করত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০