খুনিদের হাস্যোজ্জ্বল ছবি কি বার্তা পৌঁছায় | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুনিদের হাস্যোজ্জ্বল ছবি কি বার্তা পৌঁছায়

 

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ১৪ জনকে হাজির করার কথা থাকলেও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ আসামি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এছাড়া শাহজাহান খান অসুস্থ থাকায় প্রথমে আনতে না চাইলেও পরে সবার সঙ্গে তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হলো তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তবে এসময় তাদেরকে হাস্যেজ¦ল দেখায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। নেটিজেনদের মতে, ফ্যাসিস্ট হাসিনা তাদের ইন্ধনেই হাজার মানুষকে খুন করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে। আর লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে। তিনবার জোড় করে মানুষের ভোট ছিনতাই করে ক্ষমতায় আসে। এমনকী জুলাই-আগস্টে ছাত্র-জনতার কোটা আন্দোলন শুরু হলে তারা তা না মেনে মানুষকে খুন করা শুরু করে। তারপরও তাদের মাঝে কোনো অনুশোচনা নেই। এসব খুনিদের সঙ্গে কোনো আদব দেখানো উচিত নয়। তাদের পাথর নিক্ষেপ করে অপমানের সঙ্গে মারা উচিত। তারা ফ্যাসিস্টদের দোসর। কেউ কেউ বলছেন, তারা হেসে কি প্রমাণ করতে চাচ্ছেন- নাকি তারা জেনে গেছেন তাদের কোনো বিচার হবে না। তাদের যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে মানুষের সঙ্গে বেইমানি করা হবে। ইমরান খাঁন নামে একজন ফেসবুকে রিখেছেন, এক সময়ের আওয়ামী লীগ ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে। এছাড়া তারা মানুষকে অনেক জুলুম অত্যাচার করবে। কিন্ত আল্লাহ তার সুষ্ঠু বিচার করেছেন, আলহামদুলিল্লাহ। তাদেরকে ফাঁসির কাষ্ঠে দেখার অপেক্ষায় আমরা। রাফাত বিন সাদাত নামে একজন লিখেছেন, খুনি হাসিনার শাসনামলে জনগণ যেমন অশান্তিতে ছিল তেমনি অনিরাপদে ছিল। খুনি হাসিনা ব্যাংক ডাকাত, খুন, দুর্নীতিবাজ, লুটেরা ও অবৈধ সরকার। আওয়ামী লীগের কর্তা ব্যক্তি থেকে শুরু করে এর দোসরদের সবাইকে ফাঁসির কাষ্ঠে ঝুঁলানো উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০