চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে অবরোধ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৭ সেপ্টেম্বর ২০২৪, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে অবরোধ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের সমাবেশ শুরু হয়। ছবি: নিউজবাংলা

৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের ভাষ্য, অনেক দেশে চাকরির বয়সসীমা ৩৫ বা তারও বেশি। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশেও চাকরির ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করতে হবে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ।

এ পরিষদের ভাষ্য, অনেক দেশে চাকরির বয়সসীমা ৩৫ বা তারও বেশি। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশেও চাকরির ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করতে হবে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিপ্রত্যাশীদের এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে বক্তাদের একজন বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আজকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ছি না।’

চাকরিপ্রত্যাশীদের এ সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, চাকরিতে প্রবেশের কোনো বয়সীমা থাকা উচিত নয়।

কেউ যাতে বয়সের কারণে বৈষ্যমের শিকার না হয়, সেটি নিয়ে নির্দিষ্ট নিয়ম চালু করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।

ওই সময় আন্দোলনকারীরা ‘এক দুই তিন চার, ৩৫ আমার অধিকার’, ‘পদ্মা মেঘনা যমুনা, ৩৫ আমার ঠিকানা’, ‘৩০ না ৩৫, ৩৫, ৩৫’, ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘বয়স না যোগ্যতা, যোগ্যতা যোগ্যতা’ স্লোগান দেন।

সমাবেশে নোমান নামের এক আন্দোলনকারী বলেন, ‘আমরা আজকে ভালো নেই। রাষ্ট্রের কর্তারা আমাদের ভালো থাকতে দেয়নি। আমরা যেহেতু ফ্যাসিবাদ দূর করতে পেরেছি, ইনশাল্লাহ আমরা আমাদের এই দাবিও পূরণ করে ছাড়ব।

‘আমরা চাই অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেয়া হোক। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আজকে আমরা ঘরে ফিরব না।’

তিনি বলেন, ‘ঘরে গিয়ে আমরা কী করব? ঘরেই তো আমরা বোঝা হয়ে আছি।’

দেশে অনেক ভারতীয় চাকরি করছে দাবি করে তিনি বলেন, ‘হয় এই ভারতীয়দের চাকরিচ্যুত করুন নয় আমাদের ক্রসফায়ার দিন। আমরা আর বাঁচতে চাই না।’

তিনি বলেন, ‘আমরা ছেলে মানুষ। আমাদের মেরুদণ্ড আছে, কিন্তু এই সমাজ আমাদের মূল্য দেয় না।

‘আগের সরকার আমাদের মূল্যায়ন করেনি। আমরা চাই নতুন সরকার আমাদের দাবি মেনে নেবে।’

আলী নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ‘২০১২ সাল থেকে চাকরির ন্যূনতম বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন চলছে। সরকার আমাদের বারবার আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে।

‘এই বছরের শুরুতেও যখন আমরা আন্দোলন করি, তখন আমাদের ওপর হামলা করা হয়েছে। দেয়া হয়েছে মামলাও, কিন্তু আমরা দমে যাইনি। আজকেও আমরা দমে যাব না।’

তিনি আরও বলেন, ‘আমরা এ সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা আশা করব আজকেই আমাদের দাবি মেনে নেয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০