দোষীরা ছাড় পাবে না | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোষীরা ছাড় পাবে না

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী কর্মবিরতির মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) চিকিৎসক হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

 

আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

তবে, রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বানও জানান।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ‘কর্মবিরতি’ ঘোষণা করেন চিকিৎসকরা।

আজ দুপুরে ঢামেকের নিউরোসার্জারি ওয়ার্ডের চিকিৎসক আব্দুল আহাদ এই কর্মবিরতির ঘোষণা দেন। চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তাও দাবি করেছেন।

দুপুর প্রায় দেড়টার দিকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘ইন্টার্নসহ সকল চিকিৎসকদের সঙ্গে আমি বসেছিলাম, তারপর তারা তাদের কর্মবিরতি শুরু করেন।’

হাসপাতাল পরিদর্শনকালে দেখা যায়, সকাল সাড়ে ৯টা থেকে জরুরি, বহির্বিভাগ এবং অন্তর্বিভাগের সকল সেবা বন্ধ রয়েছে এবং সকল অপারেশন স্থগিত করা হয়েছে। এর ফলে রোগী এবং তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হামলাকারীদের শনাক্ত ও শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণ না হলে হাসপাতালে সম্পূর্ণ কর্মবিরতির হুমকিও দিয়েছিলেন তারা। কিন্তু গত রাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই চিকিৎসক ও কর্মীরা তাদের কর্মবিরতি শুরু করেন।

চিকিৎসকরা আজ সকালে তাদের দায়িত্বে যোগদান করলেও ধীরে ধীরে হাসপাতাল ছেড়ে চলে যান।

উল্লেখ্য, গতকাল একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর পর একজন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর সহপাঠীরা চিকিৎসকদের চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০