জাতীয় জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

গেল ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে প্রতিবাদের চিত্র ফুটিয়ে তোলেন। এতে গ্রাফিতির মাধ্যমে দেওয়া হয় দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী ছবি এবং গ্রাফিতি অঙ্কন করে ছাত্র-জনতা। কিন্তু মঙ্গলবার দেখা মিলল ভিন্ন চিত্র। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখে রেখেছে কেউ। রয়েছে ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানটিও। ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

নালিতাবাড়ী পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালগুলোতে গত সোমবার রাতের কোনো একসময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা গ্রাফিতি নষ্ট করেছে; এমন প্রশ্ন জনমনে। গ্রাফতির ওপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা বলছেন, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না- এমন কোনো অপশক্তিই এসব করেছে।গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন। এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল?

শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইব সরকারিভাবেই যেন একটা ব্যবস্থা নেয়া হয়।

স্থানীয় আরেক শিক্ষার্থী হাসান তৌফিক তূর্য বলেন, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারত। তারা কেন আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। এটা তারই প্রমাণ।

নালিতাবাড়ী থানার ওসি মো. ছানোয়ার হোসেন বলেন, ঘটনাটি সদ্য জানতে পারলাম। এ ব্যপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০