ড. বদিউল আলম মজুমদার সম্পর্কে জানুন? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ড. বদিউল আলম মজুমদার সম্পর্কে জানুন?

বদিউল আলম মজুমদার (জন্ম ফেব্রুয়ারি ১৯৪৬) একজন বাংলাদেশি অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর বাংলাদেশি শাখার পরিচালক ও বৈশ্বিক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্ম ও প্রাথমিক জীবন
বদিউল আলম ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ক্ল্যারমন্ট গ্র্যাজুয়েট স্কুল থেকে স্নাতকোত্তর এবং কেস ওয়েসটার্ন রিভার্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

বদিউল আলম ১৯৬৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৭০ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গমন করার পর, উচ্চ শিক্ষা শেষ করে ১৯৭৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিয়াটোল ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ও সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। এছাড়া ১৯৮০ সালে কিছুকাল তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় পরামর্শক হিসেবেও কাজ করেন।

১৯৯১ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ১৯৯৩ সালের মাঝামাঝিতে দি হাঙ্গার প্রজেক্টের সাথে যুক্ত হন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) বোর্ড অব গভর্নরস্-এর একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০