ঢাকার দোহারে সহিংসতার ঘটনায় ১৭৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৫ অগাস্ট ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার দোহারে সহিংসতার ঘটনায় ১৭৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা

ঢাকার দোহারে সহিংসতার ঘটনায় ১৭৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা। গতকাল রবিবার (২৫ আগষ্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর
রশিদ।

তিনি জানান,দোহারের বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মৃত কাদের মাঝির ছেলে মো.শাহজাহান মাঝি বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দোহার থানায় মামলাটি দায়ের করেন।

ওই মামলায় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান কে প্রধান আসামি করে ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০০/২৫০ জন কে মামলায় আসামী করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন,দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী,

দোহার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাত হোসেন সুরুজ,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা ছাত্র লীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ,দোহার পৌর সভার মেয়র আলমাছ উদ্দিন,কাউন্সিলর শওকত বেপারী,আব্দুস সালাম শুকুর,হুমায়ন কবির,পাপেল মাহমুদ নিজাম, ওয়াসিম চোকদার,

উদয় হোসেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিলাসপুরের রাশেদ চোকদার,সুতারপাড়ার নাসির উদ্দিন,রাইপাড়ার আমজাদ হোসেন,নয়াবাড়ির তৈয়বুর রহমান তরুন, নারিশার আলমগীর হোসেন,মুকসুদপুরের এমএ হান্নান, মাহমুদপুরের আইয়ুব আলী। এছাড়া সালমান এফ রহমানের ভাতিজা হৃদয় মিয়া ও সোয়েম মিয়া কে

আসামী করা হয়েছে। আসামী করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করা ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহবুব কবির কে। মামলায় আসামী করা হয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ,দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

অপরদিকে,নবাবগঞ্জ উপজেলা থেকে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,সহ-সভাপতি হুমায়ুন কবির,যুগ্ম সাধারন সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ সহ নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী ও অজ্ঞাত ২০০ থেক ২৫০ কে আসামী করা হয়েছে দোহার থানার দায়েরকৃত মামলায়।

উল্লেখ্য যে,গত ৪ আগস্ট দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় ও বাশতলা মোড় সহ কয়েকটি স্পটে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেশ কয়েকটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। অহত হয় অন্তত ২০ জন। ওই ঘটনায় দোহার থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০