দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দিনগত মধ্যরাতে এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে তৃণমূল নেতাকর্মীর পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনও প্রকার উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে।

ফেসবুক পোস্টে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো–

‘প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ইমেইলে [[email protected]] যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উসকানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না।’

‘সারাদেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার [এক্স], ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কী নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর।’

‘আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কোনও ধরণের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না।’

‘প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতারকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান, এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে’ উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০