দুর্ঘটনা আর ভোগান্তিতে বিরক্ত পর্যটকরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৮ অক্টোবর ২০২৪, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্ঘটনা আর ভোগান্তিতে বিরক্ত পর্যটকরা

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে প্রতিদিন অর্ধশতাধিক বেপরোয়া মোটরসাইকেল ও বিচ বাইকারদের দৌরাত্ম্যে বিরক্ত পর্যটকরা। প্রতিনিয়ত কিছু উশৃঙ্খল লোক ইচ্ছামতো সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। এতে আগত পর্যটকদের দুর্ঘটনার পাশাপাশি ইভটিজিংয়ের কবলে পড়তে দেখা যায়। এ নিয়ে পর্যটকদের সঙ্গে মোটরসাইকেল চালকদের ঝগড়াঝাটি হাতাহাতিতেও গড়ায়। সৈকতে মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দায়িত্বপ্রাপ্তদের অনৈতিকভাবে অর্থ দিয়ে এসব বাইক প্রবেশ করে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি সিএনজি চালিত অটোরিকশাও অনেক সময় সৈকতে ঢুকে পড়ে।

সৈকত ঘুরে দেখা যায়, মোটরসাইকেল ও বিচ বাইক বেপরোয়া গতিতে সৈকতে চক্কর দিচ্ছে। এতের ভয়ে পর্যটকদের সঙ্গে আসা শিশুরা ভয়ে অভিভাবকদের হাত পর্যন্ত ছাড়তে পারছে না। নারী পর্যটক দেখলেই বাইকের গতি বাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিও করে তারা।

জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর একসঙ্গে দেখার সুযোগ হওয়ায় পর্যটকদের কাছে পারকি সমুদ্র সৈকত বেশ জনপ্রিয় হয়ে উঠে। এ ছাড়া সময় বাঁচাতে পর্যটকরা কক্সবাজার কিংবা কুয়াকাটা না গিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার এবং বিশেষ বিশেষ দিনে এখানে পর্যটকের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যায়। পর্যটকরা সপরিবারে ঘুরতে আসেন। সৈকতের ওপরে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও দায়িত্বরতদের টাকার বিনিময়ে এসব মোটরসাইকেল সৈকতে নামিয়ে ইচ্ছামতো ছুটাছুটি করে বাইকাররা। এজন্য পর্যটকরা ট্যুরিস্ট পুলিশ না থাকা ও সৈকতে দায়িত্বরতদের দায়ী করেছেন।

রাউজান থেকে সপরিবারে বেড়াতে আসা কানিজ ফাতেমা জানায়, সৈকতে মোটরসাইকেলের ভয়ে বাচ্চারা একটু মুক্তভাবে দৌড়াদৌড়ি করতে পারছে না। বিরক্তিকর পরিস্থিতির শিকার হচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০