| Refresh |
This website bdsaradin24.com/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0/ is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh. |
কাজী নজরুল ইসলামের দ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ধানমন্ডি লেকে “বিদ্রোহী চত্বর” তৈরি করা হবে। ৬০ কাঠা জায়গার ওপর এই চত্বরের একটি নকশা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।
বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ চত্বরের নকশা করেছেন অধ্যাপক রফিক আজম।
জানা গেছে, সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।
শিবলী বলেন, “আমরা তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে মিটিং করেছি। সিটি কর্পোরেশনের কর্মকর্তাও ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে খুব তাড়াতাড়ি আমরা কবি নজরুলের বিদ্রোহী চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের দ্রোহের চেতনাকে এক করে নির্মাণ করতে যাচ্ছি ‘বিদ্রোহী চত্বর’, যার ইংরেজি নাম হবে ‘Rebel Square’।”
তিনি জানান, ধানমন্ডি আবাসিক এলাকার ১৩/এ এবং ৮/এ রোড সংলগ্ন লেকের পাড়ে এই ‘বিদ্রোহী চত্বর’ হবে। বিদ্রোহী চত্বর এই দেশের তরুণদের বার বার স্মরণ করিয়ে দেবে– ব্রিটিশ থেকে ভারতীয় সাম্রাজ্যবাদ, কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইতোমধ্যে আমরা একটি নকশাও করেছি, শিগগিরই কাজ শুরু হবে।”
এ প্রকল্পের বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন, আর তত্ত্বাবধান করবে নজরুল ইন্সটিটিউট।
মন্তব্য করুন