নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের

 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। তার গান মানেই শ্রোতা-দর্শকের ভরপুর বিনোদন। বর্তমানে তার বয়স সত্তরের ঘরে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সমালোচিত তিনি। কোনো কিছুতেই রাখঢাক নেই গায়কের। পাঁচবার বিয়ে করেও টেকাতে পারেননি কোনো দাম্পত্য সম্পর্ক।

বহুবার কবীর সুমনকে বলতে শোনা গেছে, সুন্দরী নারীদের জন্যই নাকি তার বেঁচে থাকা। কিন্তু এবার জানা গেল ভিন্ন কথা। নিজেকে সমকামী বলে দাবি করলেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কবীর সুমন। গায়ক বলেন, আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।

গানের জগতে কবীর সুমন নামে পরিচিত হলেও গায়কের আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে পশ্চিমবঙ্গের মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। ১০ বছর পর কলকাতায় ফিরে সংসার পাতেন দুজনে।

শোনা যায়, নাজমাকে বিয়ে করতে নিজের ধর্মও নাকি পরিবর্তন করেন কবীর সুমন। পরবর্তীতে জার্মানে পাড়ি দেওয়ার পর সম্পর্কে চিড় ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন কবীর সুমন। তবে সুখের হয়নি সেই সংসারও।

নব্বইয়ের দশকের শেষে গায়কের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন মারিয়া। কিন্তু তার সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন তিনি। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন কবীর সুমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০