নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া দরকার: ফখরুল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩০ মার্চ ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া দরকার: ফখরুল

রোববার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে।’

কয়েকজন উপদেষ্টার বক্তব্যে আশাহত হয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া উচিত।’

একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ সুবিধার খবর পাচ্ছেন বলে জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, ‘সরকারি টাকা বরাদ্দ, উন্নয়নের জন্য কাজ নেওয়ারও ঘটনা ঘটছে।’

বিএনপিকে এখন ভারতপন্থি হিসেবে নতুন করে চিহ্নিত করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি সবসময় বাংলাদেশপন্থি।’

সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের সময় যে ভূমিকা পালন করেছে তাতে নিজেদের দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে সেনাবাহিনী।’

জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জণগনের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত সরকারের শক্তি এক নয়।’

সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে অনেক সংকট কমে যাবে বললেন বিএনপি মহাসচিব।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফর ইতিবাচক বলে জানালেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘ভূরাজনৈতিক ভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব জরুরি। সবার সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করা দরকার। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মত দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০