ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফার্মাসিস্ট দিবসে বাংলাদেশ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দিবসটিতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস পরীক্ষা ছাড়াও একাডেমিক ভবনে সেমিনারেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউ’র রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব), ফামের্সি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মাহবুবুল আলম এবং প্রভাষক ফাতেমা আক্তার প্রমুখ।

এর আগে সকালে কেক কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে মেয়েদের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০