ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৩ শিক্ষক | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৯ মে ২০২২, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৩ শিক্ষক

গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিন শিক্ষক। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন—শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন ও সমুদ্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার।

শনিবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘৯ম বার্ষিক গবেষণা ফাইন্ডিংস-২০২১’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে অ্যাওর্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের একটি পর্যালোচনা পর্ষদ আছে। তারা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা ও গবেষণার মান, প্রকাশিত জার্নালসহ বিভিন্ন দিক পর্যালোচনা করে আবেদনের প্রেক্ষিতে নাম সুপারিশ করেন। নাম প্রস্তাবনার ভিত্তিতে উপাচার্য এ তালিকা নিশ্চিত করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম খান চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাবি গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০