মেট্রোরেলের ৩৬৬ নম্বর পিলারে ফাটল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের ৩৬৬ নম্বর পিলারে ফাটল

 

মেট্রোরেলের পিলারে ফাটল দেখা দিয়েছে এমন কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তাফসির আহমেদ খান নামে এক যুবক। তিনি দাবি করেন আগারগাঁও স্টেশন থেকে একটু সামনে ৩৬৬ নম্বর পিলারে ফাটল হয়েছে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছে এটা ফাটল নয়।

তাফসির তার পোস্টে লেখেন, আগারগাঁও স্টেশনের একটু পরেই ৩৬৬ নম্বর পিলারে এই ক্র্যাকটি দেখেছিলাম। আগেও এ গ্রুপে একটা পোস্টে দেখেছি এই ধরনের একটি ক্র্যাক নিয়ে এবং তা দ্রুততম সময়ের মধ্যেই নিরসন করা হয়েছিল। তাই এই পোস্টটি করা।

তিনি আরও লিখেন, ছবিতে যত বড় মনে হচ্ছে, সরাসরি এতটা নয়। আর তাছাড়া এটা কে ক্র্যাক বলব না কি, এ টেকনিক্যাল টার্মটাও আমার জানা নাই। তারপর ও পোস্ট করেছি, শুধুমাত্র কর্তৃপক্ষকে জানানোর জন্যে, এর চাইতে বেশি কিছু নয়।

বিষয়টি জানার পর দ্রুত পর্যবেক্ষণ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর তারা জানিয়েছেন, পিলারে ফাটল পাওয়া যায়নি। এখানে ফাটল বলে যে ছবি প্রচার করা হয়েছে, সেটা মূলত জয়েন্টের দাগ।

কর্তৃপক্ষ জানায়, পিলারগুলো ঢালাই করতে যে ফ্রেম ব্যবহার করা হয়েছিল সেটাতে চারটি অংশ ছিল যা নাট-বোল্ট দিয়ে লাগানো ছিল। এই অংশগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। ঢালাইয়ের পর সেখানে কিছুটা ফাঁকা থাকে যা ফাটলের মতোই দেখতে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০