রেলওয়ে কি ব্রিটিশ এর দেয়া উপহার ও উন্নয়ন? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৩ জুন ২০২২, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেলওয়ে কি ব্রিটিশ এর দেয়া উপহার ও উন্নয়ন?

১৯১২ সালে ব্রিটিশ সরকার পার্লামেন্টে আইন তৈরি করে ভারতে যান্ত্রিক ইঞ্জিন তৈরি করা নিষিদ্ধ করে। কেন জানেন?
কারণ হল, ব্রিটিশ ভারতের যে বিশাল রেইলওয়ে ছিল সেই রেইলওয়ের দুইটি কারখানা ছিল৷ একটা বর্তমান বাংলাদেশের জামালপুরে, আরেকটা ভারতের আজমিরে। এই রেলওয়ে কারখানায় যে স্থানীয় ভারতীয় মেকানিকসরা ছিল তারা এতটা দক্ষ হয়ে উঠে যে ১৮৭৬ সালে স্থানীয় ভাবে লোকোমোটিভ বা ইঞ্জিনের ডিজাইন করে ফেলে৷ এটা ব্রিটিশ রাজের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়৷
ফলে তারা এমন কিছু আইন তৈরি করে যেটার কারণে ভারতীয় ওয়ার্কশপগুলোর জন্য লোকোমোটিভ তৈরি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়৷
যারা ব্রিটিশ এর উন্নয়নের গল্প শোনাতে আসে তারা কি এই ঘটনা জানে? ব্রিটিশ যদি ভারত দখল না করত তবে শিল্প বিপ্লব পশ্চিমে নয় বরং প্রাচ্যেই হত৷
এছাড়া রেইলওয়েতে সাদা ইউরোপীয়দের জন্য প্রথম শ্রেণীর কামরা সংরক্ষণ থাকত৷ রেইলওয়ে ছিল রেসিজমে বা এপার্টিয়েশনের একটা অফিসিয়াল রূপ। এক কথায় এটা ছিল ভারতীয়দের বিরুদ্ধে ব্রিটিশ এর একটা সাইকোলজিকাল ওয়ার৷ যেহুতু রেইলওয়ে ছিল সাধারণ এর যাতায়াত এর মাধ্যম, তারা প্রতিদিন এটা উপলব্ধি করত যে ভারতীয়রা হল নিচু জাতি আর তাই তাদের স্থান প্রথম শ্রেণির কামরায় হবে না৷ একটা পরাধীন জাতিকে আরো কিভাবে হীন দূর্বল করে দেয়া যায় সেটা ছিল এই রেসিজমের মূল লক্ষ্য।
এছাড়া ভারত থেকে যেন দ্রুত তুলা, আনরিক লন্ডনের শিল্পকারখানায় পৌছাতে পারে সেটা ছিল এই রেইলওয়ের মূল উদ্দেশ্য। ভারতীয়দের ভাল করার কোন ইচ্ছা ব্রিটিশ এর কোনকালেই ছিল না। বড় কারণটি ছিল সামরিক৷ ১৮৫৭ এর মত বিদ্রোহ হলে যেন দ্রুত সেনা ও রসদ পাঠানো যায় সেটা ছিল মূল কারণ৷
তথ্য সূত্রঃ But what about the railways …?’ The myth of Britain’s gifts to India – The Guardian

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০