সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৭ নভেম্বর ২০২৪, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।’

এর আগে, গত ২ অক্টোবর পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ।

এরপর তদন্ত শেষে সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে করে সাকিবের অচিরেই দেশে ফেরার সম্ভাবনা আরো ক্ষীণ হলো। এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত তার না খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামা হয় কি না তা নিয়েও উঠেছে প্রশ্ন।

ইতোমধ্যে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরার একটি নির্বাচনি আসন থেকে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়েন সাকিব। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। তবে ৫ আগস্টের পটপরিবর্তনে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন।

এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর থেকেই দেশের বাইরে আছেন তিনি।
এর মধ্যে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসরে যেতে চেয়েছিলেন। তবে তার সে ইচ্ছে আর পূরণ হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০