সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নত হবে; অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছি, তারা টহল কার্যক্রম আরো বাড়াবে।

আগামীকাল (সোমবার) থেকে যেন কোথাও কিছু না ঘটে এজন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীগুলো যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব।
দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশবাসীকে আশ্বস্ত করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেবো না।

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থাতেই ছাড় দেবো না। তাদের কাছে প্রচুর টাকা। এই টাকা তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। তারা কোনোভাবেই সফল হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে তিনি বলেন, তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে।

একই প্রসঙ্গে তিনি বলেন, আমার মা–বোনদের ভয়ের কোনো কারণ নেই।

তাঁদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন (সচেতন) এবং তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে আমরা সব সময় সজাগ আছি। আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে সব সময় সজাগ আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০