স্কুলে ভর্তি: লটারির ফল কখন, কীভাবে পাওয়া যাবে | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলে ভর্তি: লটারির ফল কখন, কীভাবে পাওয়া যাবে

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কম্পিউটার বাটন চেপে লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তবে লটারির উদ্বোধন হওয়ার পরও ফল দেখতে না পেয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক ও শিক্ষার্থী। কখন ফল পাওয়া যাবে, তা জানতে উদগ্রীব তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, লটারির কার্যক্রম উদ্বোধন করার পর এখন টেকনিক্যাল (কারিগরি) কাজ চলছে। এ কাজ শেষ হলে ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হবে।

মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক জানান, দুপুর ২টায় ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এসএমএস ও ওয়েবসাইটে ফল মিলবে যেভাবে

দুই পদ্ধতিতে অভিভাবক ও শিক্ষার্থীরা লটারির ফলাফল জানতে পারবেন। প্রথম পদ্ধতি হলো- ভর্তির লটারির জন্য প্রস্তুত করা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখা যাবে।

তাছাড়া টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন অভিভাবক-শিক্ষার্থীরা। এসএমএস পাঠানোর পদ্ধতি: GSA স্পেস Result স্পেস User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

সরকারি-বেসরকারি স্কুলে আবেদন কত

লটারি উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ শিক্ষাবর্ষে মাউশির আওতাধীন ৬৮০টি সরকারি ও তিন হাজার ১৯৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১২-৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন নেওয়া হয়।

নির্ধারিত সময়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ৬৮০টি সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৮ হাজার ৭১৬ টি শূন্য আসনের বিপরীতে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি আবেদন জমা পড়ে।

আর তিন হাজার ১৯৮টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি শূন্য আসনের বিপরীতে তিন লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছে। আবেদনগুলো থেকে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়।

লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি নিয়মে ভর্তি নীতিমালা অনুসরণ করা হয়। নীতিমালা অনুযায়ী- সাধারণ, ক্যাচমেন্ট, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, অক্ষম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সব কোটা বিবেচনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০