হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

 

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন।

যেমন, মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ‘নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন।’ ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন।

চলমান এই বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেইজ থেকে পোস্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধুমাত্র ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল।’

এবারের সফরের উদ্দেশ্য ছিল ‘উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ’। পোস্টে আরও বলা হয়েছে, ‘উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন৷ ফলে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।’ এরপর পোস্টে আরও বলা হয়, ‘বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন’ তিনি।

প্রসঙ্গত, সচিবালয়ে আগুন লাগার কারণে বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০