২০ টাকার নোটটি এখনো গচ্ছিত আছে: আরশি | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২১ অক্টোবর ২০২২, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০ টাকার নোটটি এখনো গচ্ছিত আছে: আরশি

আগামী ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ইস্যুভিত্তিক চলচ্চিত্রের নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমাটি। ইতোমধ্যেই সিনেমাটি প্রদর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পরিচালক এ সিনেমাতে তথাকথিত তারকা সমাবেশ ঘটাননি। কারণ তিনি চেয়েছেন ‘রোহিঙ্গা’ সিনেমাটি ইতিহাসের আলোকে মিয়ানমাররের রাখাইন রাজ্যে নির্যাতন, দমন-পীড়ন, হত্যা, ধর্ষণ ইত্যাদির শিকার হয়ে আশপাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া রাষ্ট্রহীন একটি জাতিগোষ্ঠীর চিত্র তুলে ধরতে।

এই সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্র আছিয়া তথা সিনেমাটির নায়িকা হিসেবে কাজ করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন। বলা যায়, তিনি রোহিঙ্গাদের একটি প্রতিনিধিত্বশীল চরিত্রেই অভিনয় করেছেন। ২০১৭ সালে যখন রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তা বাহিনীর ক্রেকডাউন হয়, তখন স্রোতের মতো রোহিঙ্গারা এদেশের দিকে ছুটতে শুরু করে।

আরশি হোসেনকে রোহিঙ্গা সাজিয়ে তখনই সেই অঞ্চলগুলোতে আশ্রয়ের আশায় ছুটে আসা রোহিঙ্গাদের চিত্র ধারণ করেন পরিচালক। কথা প্রসঙ্গে আরশি হোসেন শুটিংয়ের এসব কথা ট্রেলার রিলিজের দিন এফডিসি চত্বরে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের বলছিলেন। তাকে এমনভাবে রোহিঙ্গার গেট আপ দেওয়া হয়, তাতে এদেশের নিরাপত্তা বাহিনীও অবাক হয়। নিরাপত্তাকর্মীরা চেকপোস্টে তাকে একবার আটকেও দিয়েছিল।

এরপর যখন রোহিঙ্গা ক্যাম্পে শুটিং হয়, তখন একজন লোক রোহিঙ্গাদের সহায়তা দিতে সেখানে গিয়েছিলেন। এ সময় আছিয়া তথা আরশি হোসেনের হাতেও ২০ টাকার একটি নোট দেন। আরশি যখন টাকাটা নিতে ইতস্তত করছিলেন তখন লোকটি বলে, নাও মা, এর বেশি তিনি দিতে পারবেন না। তখন পরিচালক ইঙ্গিতে তাকে টাকাটা নিতে বললেন। সেই ২০ টাকার নোটটি এখনো স্মৃতি হিসেবে গচ্ছিত রয়ে গেছে বলে জানালেন।

আরশি বলেন, ‘রোহিঙ্গা সিনেমাটিতে কাজ করার সময় আমি আরশি হোসেন ছিলাম না। গেট-আপ, সাজগোজে আমাকে রোহিঙ্গা জাতির আছিয়া করে তোলা হয়েছিল।’

সিনেমাটি সেন্সরে দেখার পর সদস্যদের কেউ কেউ আরশি হোসেনকে নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। আরশি সকলকে সিনেমাটি দেখার আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০