Pre-Falgun & Valentines Carnival: উৎসব, সংগীত ও কেনাকাটার এক রঙিন আয়োজন | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

Pre-Falgun & Valentines Carnival: উৎসব, সংগীত ও কেনাকাটার এক রঙিন আয়োজন

ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে অনলাইনে মেলার আয়োজন করেছে ইলেশন ইভেন্ট সলিউশনস। আগামী ৯ ও ১০ তারিখ দুইদিন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বনানীর রয়াল পার্ক রেসিডেন্স হোটেলে চলবে “Pre-falgun and Valentines carnival

ছোট পরিসরে হলেও মেলায় অনেক প্রতিষ্ঠিত বিক্রেতা মেলায় থাকছেন। সাথে অনেক নতুন বিক্রেতাও আছেন। যারা প্রচণ্ড পরিশ্রম করে সততার সঙ্গে নিজের ব্যবসা দাঁড় করাচ্ছেন।

ইলেশন এর ফারিয়া শাওরীন বললেন, গতানুগতিক এক্সিবিশনগুলো থেকে ইলেশন একটু ভিন্ন আয়োজন করেছে এবার। শুধু ক্রয় বিক্রয় না, মেলায় আগত অতিথিরা যেনো একটা সুন্দর আনন্দঘন সময় কাটাতে পারে, এই জন্য পাশাপাশি থাকছে লাইভ মিউজিক এর আয়োজন, যেখানে নতুন পুরাতন শিল্পীরা গানে গানে সবাইকে মাতিয়ে রাখবে। আর গান শুনতে শুনতে অতিথিদের সময় কাটানোর জন্য থাকছে ফুড ফেস্টিভ্যাল, যেখানে তারা পাবেন অত্যন্ত হাইজেনিক পরিবেশে তৈরি করা ঘরোয়া রন্ধনশীল্পিদের দের অনেক রকমের মজার শীতের পিঠা, স্ন্যাকস, কেক, ফুচকা, জুস ইত্যাদি। ঘরে বসে যারা ফেসবুকে খাবারের ব্যাবসায় আছেন, তাদের নিজেদের রান্নার দক্ষতা দেখাতে তারা এখানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি মেহেদি কর্নার থেকে ফাল্গুনের সাজের পূর্ব প্রস্তুতি হিসেবে আগত অতিথিরা হাত রাঙিয়ে নিতে পারবে। আর থাকবে ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স থিমের সুন্দর দুইটি ফটোবুথ, যেখানে ছবি তুলে দিবেন Studio 19 এর স্বনামধন্য ফটোগ্রাফাররা।

বর্তমানে মানুষের কর্মব্যস্ততা বেড়েছে। ঢাকায় সুস্থ ও নিরাপদ পরিবেশে বিশেষ দিনে ঘোরাঘুরির জায়গা ও অনেক কম। এসব দিক মাথায় রেখেই এই মেলার আয়োজন। আমাদের লক্ষ্য যেন এই মেলা থেকে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই লাভবান হন এবং একটা স্মৃতিময় দিন কাটাতে পারেন।

এই মেলায় শাড়ি, কামিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন কাপর, ছেলেদের কাপর, হাতে বানানো গয়না, চুড়ি, ইম্পোর্টের গয়না, খেলনা, গেজেটস, খাবার-দাবার, হ্যান্ডিক্রাফট ও প্রি-অর্ডারের কিছু আইটেমসহ আরও অনেক অনেক প্রোডাক্ট।

আমি মূলত এই প্ল্যাটফর্মটিকে ক্রেতা-বিক্রেতার বিশ্বস্ত একটি জায়গা হিসেবে দাঁড় করাতে চাই। ফেসবুকের রিচ কম থাকায় অনেকের ব্যবসা থমকে গেছে। অন্যদিকে অনলাইনে কেনাকাটা করে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন। এই দুটো সমস্যার সমাধান করতে চাই ইলেশনের প্ল্যাটফর্মে মাধ্যমে। এখানকার বিক্রেতারা যেমন বিশ্বস্ত, ক্রেতাও ভীষণ রুচিসম্মত। সবমিলিয়ে এই অনলাইন মেলা সবার উপস্থিতিতে আনন্দমুখর হবে বলে আশা করছি।

ইলেশনের পেজ লিংক
https://www.facebook.com/share/1H1DzxVxHJ/

কার্নিভালের ইভেন্ট লিংক
https://www.facebook.com/share/1FS99HrDTc/

রয়াল পার্ক রেসিডেন্স হোটেলের পেজ লিংক
https://www.facebook.com/share/1BZv3L1AFE/

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০