অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

 

অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে খোঁজ খবর নেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রুহুল কবির রেজভীর বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইল ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল’

রিজভী বলেন, ‘যারা আগুন নেভানোর জন্য নিজের জীবন বাজি রেখে ফাইট করেছে। তার একজন সোয়ানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন। সরকার পালিয়ে গেলেও রন্ধে রন্ধ্রে আছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদ করছে।’

রিজভী বলেন, এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেওয়া হয় তাহলে বিএনপি সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০