আ. লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার করলেন হাসনাত-সারজিস | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৯ অক্টোবর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ. লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার করলেন হাসনাত-সারজিস

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১১টি রাজনৈতিক দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রিটকারীদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল রবিবার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (আনোয়ার হোসেন মঞ্জু), বাংলাদেশ তরীকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিকল্পধারা বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (বাসদ) বিবাদী করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য এসব দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে কেন নির্দেশ দেওয়া হবে না মর্মে রুল জারির আরজি জানানো হয় রিটে। একইসঙ্গে পরবর্তী সব ধরনের নির্বাচনে এসব দলকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল চাওয়া হয়। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শককে (আইজি) বিবাদী করে তাঁদের প্রতি এই রুল জারির আরজি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০