আলোচনায় অভ্যুত্থানকারীদের রাজনৈতিক দল গঠন, ভিন্ন কিছুর আভাস | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচনায় অভ্যুত্থানকারীদের রাজনৈতিক দল গঠন, ভিন্ন কিছুর আভাস

অভ্যুত্থানকারী তরুণদের রাজনৈতিক দল গঠনের বিষয়টি আবারও আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালট বিপ্লবের ডাক দেয় জাতীয় নাগরিক কমিটি। তাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক মনে করেন, অন্য সময়ে দল গঠনের উদ্যোগ মুখ থুবড়ে পরলেও এবার ভিন্ন কিছু ঘটতে পারে।

‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’–জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের এ ঘোষণা কি কেবল রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন নাকি নতুন দল উত্থানের আকাঙ্ক্ষা–তা নিয়ে কৌতূহল আছে জনমনে, রাজনৈতিক পরিসরে।

এটি আরও জোরালো হয় যখন, সারা দেশে থানা পর্যন্ত কমিটি গঠন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও তরুণদের জাতীয় নাগরিক কমিটি। সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছেন তারা। তরুণদের নতুন দলকে ক্ষমতায় নিয়ে আসতে চাই–এমন হ্যাশট্যাশে স্ট্যাটাস দিতেও দেখা যাচ্ছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম থেকে।

কেন এই ঘোষণা? এর ব্যাখ্যা দিলেন তরুণ নেতাদের মুখপাত্র সামান্তা শারমিন। সময় সংবাদকে তিনি বলেন, ‘নাগরিক কমিটির জায়গা থেকে আমরা মনে করি যে তরুণদের অসংখ্য দল থাকুক। আমরা চাই, তরুণদের একটা দলই ক্ষমতায় যাক। আমাদের নাগরিক প্ল্যাটফর্মের জায়গা থেকে যেভাবে সহযোগিতা করতে পারি, সেখানে আমরা পুরোপুরি ওপেন আছি।’

কিন্তু বহুধারার অসংখ্য রাজনৈতিক দল থাকার পরও কেন আলাদা শক্তি হিসেবে আবির্ভূত চান তরুণরা? এ বিষয়ে সামান্তা বলেন,
আমাদের সব রাজনৈতিক দল বলে, জনগণ জনগণ। তাহলে ওই জনগণ কি শুধু ওই দলের অডিয়েন্স? ওই রাজনৈতিক দলগুলো কি আমাদের তরুণদের আকাঙ্ক্ষা ধরতে পেরেছে? ছাত্র এবং তরুণদের যে অংশটা অভ্যুত্থানে নেতৃত্ব দিলো, সেই অংশটাকে নিয়ে কারও কোনো বিশেষ পরিকল্পনা আছে বলে আমরা দেখতে পাচ্ছি না।

‘আমরা মনে করি, সামনের দিনগুলোতে রাজনৈতিক যে দৃশ্যপট আছে, সেখানে নতুন রাজনৈতিক দল মানুষ আকাঙ্খা করছে। আর সেটা হওয়াও উচিত। আমাদের জায়গা থেকে এ নিয়ে পূর্ণ সমর্থন জানাই। আমরা মনে করি, সেটা দ্রুতই হওয়া উচিত’, যোগ করেন তরুণ নেতাদের মুখপাত্র।

যদিও বাস্তবতা বলছে, বহুবারই হোঁচট খেয়েছে নতুন দল গঠনের উদ্যোগ। এবারও তেমন কিছু হয় কিনা, উড়িয়ে দেয়া যায় না সে সংশয়ও। এ বিষয়ে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ভিন্ন কিছু দেখছেন এবার।

তিনি বলেন,
যেসব লক্ষণ দেখেছি, তাতে আমরা মনে হয় যে আগামী নির্বাচন আসার আগে আগে একটা ভিন্ন রাজনৈতিক শক্তি হিসেবে তারা সামনে আসবে। এই শূন্যতার মধ্যে নতুন দল হলে একেবারে খারাপ হবে না। সম্পূর্ণ বিজয়ী হতে না পারলেও অনেকটাই বিজয়ী হতে পারে। এ ছাড়া অন্য কোনো কোনো দলের সঙ্গে নির্বাচন পরবর্তী কোয়ালিশন করে তারা সরকারও গঠন করতে পারে। সেইসঙ্গে বাংলাদেশের রাজনীতিতে বাইরের কোন কোন শক্তি কীভাবে কাজ করছে, সেটাও বুঝতে হবে।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর গঠিত হয় জুলাই অভ্যুত্থানকারীদের নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আর ২২ অক্টেোবর আত্মপ্রকাশ ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০