ইসির সার্চ কমিটিতে তাহসানের মা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১ নভেম্বর ২০২৪, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসির সার্চ কমিটিতে তাহসানের মা

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম জায়গা করে নিয়েছেন ইসির ছয় সদস্যের সার্চ কমিটিতে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান) গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জিন্নাতুন নেছা তাহমিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৭ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

এর আগে বিসিএসের প্রশ্নে ফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির গাড়িচালক আবেদ আলী কাণ্ড সামনে আসার পর প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে নাম আসে জিন্নাতুন নেছা তাহমিদা বেগমের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রচার করেন, ২০০২ সালের ৯ মে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তাহসানের মা। তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

পরে ২৪তম বিসিএস-এর পরীক্ষা বাতিল করা হয়। সেই বিসিএসেই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান। পরে বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জানা যায় ঘটনাটি সঠিক নয়। ভুল তথ্য দিয়ে তাহসানকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়।

তাহসানের কাজের খবর হচ্ছে ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। ত্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে এই কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তান ও উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এতে আরও পারফর্ম করবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান। এই কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০