কিভাবে বাড়ছে বাংলাদেশের আয়তন? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিভাবে বাড়ছে বাংলাদেশের আয়তন?

 

ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের ওপর সরাসরি প্রভাব ফেলে। একটি ছোট্ট ভূখণ্ডে বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি। দেশের উপকূলীয় অঞ্চল এবং নদ-নদী থেকে প্রাপ্ত সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি পুনরুদ্ধার ও টেকসই উন্নয়ন সম্ভব।

 

যেসব এলাকায় বিচ্ছিন্নভাবে চর জেগে উঠছে, সেখানে ক্রসবাঁধ নির্মাণের মাধ্যমে ভূমি উদ্ধার এবং বনায়ন করে তা স্থায়ী করা সম্ভব। নেদারল্যান্ডস এ পদ্ধতি ব্যবহার করে সাগর তীরবর্তী এলাকা থেকে ব্যাপক পরিমাণ জমি উদ্ধার করেছে। বাংলাদেশেও পদ্মা, মেঘনা, যমুনার মতো নদীগুলো প্রতি বছর বিপুল পরিমাণ পলি বহন করে সাগরে নিয়ে যায়। এসব পলির ফলে নদীতে প্রচুর চর জেগে ওঠে। বিশেষ করে মেঘনা মোহনায় নোয়াখালী জেলায় গত কয়েক দশকে উল্লেখযোগ্য সংখ্যক চর সৃষ্টি হয়েছে। ৫০-এর দশক থেকে এই ধারা চলমান। ত্রিশ বছর আগে যেখানে জাহাজ চলত, এখন সেখানে বাস চলাচল করছে। এ থেকেই বোঝা যায়, বাংলাদেশের আয়তন ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে স্বর্ণদ্বীপ, ভাসানচরের মতো অনেক চর জেগে উঠেছে। যদিও কিছু চর সাগরে বিলীন হয়ে গেছে, তবুও অনেকগুলো টিকে আছে এবং কিছু চর মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে।
তবে এখনও প্রচুর পলি সাগরে চলে যাচ্ছে, যা আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। উপকূলীয় এলাকায় বিশেষ ধরনের বাঁধ নির্মাণ করে এই পলি আটকে নতুন ভূমি তৈরি করা উচিত। এর মাধ্যমে দেশের আয়তন বাড়ানো সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০