কে এই মোহিনী দে? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কে এই মোহিনী দে?

কে এই মোহিনী দে?
মোহিনী দে ও এ আর রাহমান।
সোশাল মিডিয়ায় এ আর রাহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই এ আর রাহমানের সহশিল্পী মোহিনী দেও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। নেটপাড়া এই দুই ঘটনার মধ্যেই যোগ খুঁজে পেয়েছেন।মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই এ আর রাহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত বলে মনে করছেন নেটিজনরা।
অস্কারজয়ী সুরকার এ আর রাহমানের বিচ্ছেদের সঙ্গে বাঙালি বেজ গিটারিস্ট মোহিনী দের বিচ্ছেদের কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।আলোচনায় আসা কে এই মোহিনী?

২৮ বছর বয়সী বাঙালি গিটারিস্ট মোহিনীর পৈতৃক নিবাস কলকাতায়। জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। তিনি এই সময়ে সবচেয়ে ব্যস্ত তরুণ বেজ গিটারিস্টদের একজন।মোহিনীর বাবা সঞ্জয় দেও একজন নামকরা গিটারিস্ট। মাত্র ৩ বছর বয়সে বাবার কাছে গিটারে হাতেখড়ি ঘটেছে মোহিনীর। ১০ বছর বয়স থেকে কনসার্ট ও রেকর্ডিং শুরু করেছেন।

দেড় দশকের ক্যারিয়ারে এ আর রাহমান, জাকির হুসেন, জর্জ ব্রুকসসহ আরও অনেকের সঙ্গে বাজিয়েছেন মোহিনী। পাশাপাশি এলিফান্টা মিউজিক ফেস্টিভ্যাল, চেন্নাই গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল, দিল্লি ইন্টারন্যাশনাল জ্যাজ ফেস্টিভ্যালসহ বিভিন্ন উৎসবে বাজিয়েছেন তিনি।

তাঁকে নিয়ে রোলিং স্টোন প্রতিবেদন করেছে। ফোর্বস ইন্ডিয়ার ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকাতেও ছিলেন তিনি।

পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়ে গেছেন মোহিনী। পাশাপাশি কোক স্টুডিও ইন্ডিয়াতেও ছিলেন এই বেজ গিটারিস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০