কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎

  1. নিজস্ব প্রতিবেদক

    <span;>‎নেত্রকোণার কেন্দুয়ায় সংঘবদ্ধ মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। চীনা নাগরিকসহ একাধিকজনকে আসামি করে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করেছে পুলিশ।

    ‎বাদী রুবেল (৪৫), সাং কমলপুর, কেন্দুয়া পৌরসভা থানায় অভিযোগ করেন—তার মেয়ে ও দুই বান্ধবীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর মামলা রুজু হয়। মামলায় স্থানীয় ফরিদুল ইসলাম (৩৫) ও চীনা নাগরিক Li Weihao (৩২)-সহ ছয়জনকে আসামি করা হয়।

    ওইদিনই পুলিশ ফরিদুল ইসলাম ও Li Weihao-কে আটক করে। পরে ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২১ সেপ্টেম্বর তাদের আদালতে পাঠানো হয়।‎পুলিশ রিমান্ডে গ্রেপ্তার আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, পুরো চক্রের মাস্টারমাইন্ড দুজন—একজন চীনা নাগরিক নারী ইলা (Ella), যিনি দীর্ঘদিন ধরে ঢাকার উত্তরা এলাকায় পরিবারসহ বসবাস করছেন, অপরজন তার দোভাষী সাগর, যিনি গাজীপুরের মালেকের বাড়ি এলাকার বাসিন্দা।

    গ্রেপ্তার আসামিরা আরও জানায়, গত ৩/৪ মাস আগে একই কৌশলে গাজীপুরের মালেকের বাড়ি এলাকার গার্মেন্টস কর্মী লিমা ও সুমাইয়াকে চীনে পাঠানো হয়েছে। তাদেরও বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হয়।

    মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই রেজাউল করিম বলেন,

    এজাহারে উল্লিখিত ৬ আসামির মধ্যে দুজন বর্তমানে চীনে অবস্থান করছে। আমরা ইলা ও সাগরের সন্ধান করছি। তাদের গ্রেপ্তার করা সম্ভব হলে মামলার তদন্তে আরও অগ্রগতি হবে।”

    পুলিশ জানিয়েছে, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর আওতায় মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০