কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫

হৃদয় চাঁদ কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

‎নেত্রকোণার কেন্দুয়ায় বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর  দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন  স্থানে অভিযান চালিয়ে  জুয়া ও অস্ত্র আইনে ৫ জন কে  আটক করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে।

বৃহস্পতিবার গভীর  রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে পৌর শহরের মধ্য বাজার তরকারি মহলে অভিযান  পরিচালনা করে ১০টি দেশীয় অস্ত্রসহ  সাজ্জাদ তালুকদার (৪৮) নামে একজনকে আটক করা হয় । এছাড়া রাত ২টা ৩৫ মিনিটে পৌর শহরের ৩নং ওয়ার্ডের ওয়াশেরপুর গ্রামের আফাজ উদ্দিনের বাড়ি থেকে একই গ্রামের আজিজুল হক (৫৫), ইউসুফ মিয়া (৫০) এবং কান্দিউড়ার এখলাছ মিয়া (২৮) ও নজরুল হক (৫৩)কে নগত ২২হাজার ৩০টাকা, জুয়া খেলার সরঞ্জাম- তাস ও একটি চাদরসহ আটক করা হয় তাদের।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্প ইনচার্জ লে. শাহরিয়ার আহমেদ ও কেন্দুয়া থানার এসআই মো. আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম।

‎এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে বলেন, অস্ত্র ও জুয়া আইনে দুটি মামলা হয়েছে ।একজনের বিরুদ্ধে অস্ত্র এবং চার জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। মামলা শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০