পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগীরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ জুন ২০২২, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগীরা

অবশেষে ক্যানসারের ওষুধ আবিষ্কার! নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে সফল গবেষকরা

বর্তমানে ক্যানসারের বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত থাকলেও এই রোগ থেকে পুরোপুরি নিষ্কৃতি পাওয়ার নজির খুবই বিরল। বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে ক্যানসার থেকে নিরাময় পাওয়ার ওষুধ আবিষ্কারের চেষ্টা করছেন বহু বছর ধরেই। তবে মানব ইতিহাসে এই প্রথম এমন একটি ওষুধের সফল পরীক্ষামূলক প্রয়োগের তথ্য সামনে এলো, যা মাত্র ছয় মাসেই রোগীর শরীরের সমস্ত ক্যানসারের কোষকে ধ্বংস করতে সক্ষম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের বিশেষজ্ঞ ড. আন্দ্রেয়া সেরসেকের নেতৃত্বে সম্পন্ন হয়েছে এ গবেষণা। মাত্র ১২ জন রোগী নিয়ে খুব স্বল্প পরিসরে করা এই গবেষণার ফলাফল দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন গবেষকরা।

সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ গবেষণার কথা জনসম্মুখে আনেন ড. সেরসক। এ সংক্রান্ত একটি গবেষণাপত্র রোববার (৬ জুন) প্রকাশিত হয়েছে ওষুধ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ এবং গোটা গবেষণাটি করা হয়েছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তত্ত্বাবধানে।

বলা হচ্ছ, ডেস্টারলোম্যাব নামের এই ওষুধটি ক্যানসারের প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো যন্ত্রণাদায়ক নয়। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। মূলত এই ওষুধটি প্রয়োগ করা হয়েছিল মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১২ জন রোগীর ওপর। প্রতি তিন সপ্তাহ পরপর ছয় মাস ধরে একটি করে ট্যাবলেট নিতো তারা। ছয় মাস পর তাদের আবারও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কোনো রোগীর শরীরেই আর বিন্দুমাত্র ক্যানসারের কোষ শনাক্ত হয়নি।

নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আন্দ্রেয়া সেরসেক বলেন, এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। যখনই গবেষণার ফল আমাদের সামনে এলো, খুশিতে তখন কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি আমরা। তিনি জানান, রেডিয়েশন, অস্ত্রপচার বা কেমোথেরাপির মতো প্রচলিত চিকিৎসা পদ্ধতির মতো এই ওষুধ নেয়ার পর তেমন কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপ অক্ষুন্ন থাকে।

তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের আগে এই ওষুধ নিয়ে আরও গবেষণা করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত এই ওষুধ যতটুকু সফলতা দেখিয়েছে তা মানব ইতিহাসে প্রথম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০