খেজুরপাতায় স্বপ্ন বোনেন রূপালীরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৫ অক্টোবর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খেজুরপাতায় স্বপ্ন বোনেন রূপালীরা

শৈশবে রূপালী রানী সরকারের স্বপ্ন ছিল, পড়াশোনা করে একদিন স্বাবলম্বী হবেন, পরিবারের ব্যয় মেটাতে মা-বাবার পাশে দাঁড়াবেন। কিন্তু কৈশোর পেরোতে না পেরোতেই সেই স্বপ্ন ভেঙে দেয় বাল্যবিবাহ। ২০১৪ সালে বিয়ের পর বাবার বাড়ি সাতক্ষীরার কলারোয়া ছেড়ে চলে যেতে হয় সদর উপজেলার গাভা গ্রামে।

আজকের পত্রিকাকে রূপালী বলেন, ‘একটা সময় মনে হতো, কাজ শিখি কী লাভ হলো! পুঁজি নাই, কাঁচামাল নাই। আর এই গ্রামের এক কোনায় কে কিনতি আইসবে খেজুরপাতার ঝুড়ি। তখন বিটিএসের সাহায্য পাই।’

রূপালী হ্যান্ডিক্রাফটসের গ্রামীণ নারী কর্মীরা খেজুরপাতার ঝুড়ির পাশাপাশি খাবারের ট্রে, টিফিন বক্স, লন্ড্রি ঝুড়ি, অলংকার বাক্স, ঢাকনাওয়ালা ঝুড়ি ও শোপিস তৈরি করেন।

রূপালী তাঁদের কাজের প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আমরা বায়ারের (ক্রেতা) অর্ডার মতো ঝুড়ি বানিয়ে দিই। আমরা যদি সরাসরি রপ্তানিকারকের কাছে বিক্রি করতে পারতাম, তাহলে আরেকটু বেশি আয় হতো।’

গ্রামীণ এই নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের একটা প্রকল্পের আওতায় গ্রামের গৃহবধূ ও তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তাঁদের প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে।’

দেশের গ্রামগুলোতে ছড়িয়ে আছে রূপালী রানী সরকারের মতো অসংখ্য নারী উদ্যোক্তা এবং হস্তশিল্পী। প্রয়োজনীয় সহযোগিতার অভাবে তাঁদের অনেকের দক্ষতা ও কাজ থেকে যায় অন্তরালে। এমন প্রেক্ষাপটেই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। দেশের বিভিন্ন বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্‌যাপন জাতীয় কমিটি দিবসটি পালন করে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০