খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সাকিবের ক্ষেত্রে অবান্তর: ক্রীড়া উপদেষ্টা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সাকিবের ক্ষেত্রে অবান্তর: ক্রীড়া উপদেষ্টা

 

 

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান গত বৃহস্পতিবার কানপুরে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছেন। আগামী অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তিনি এই ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছেন। তবে, একইসঙ্গে দেশে তার পর্যাপ্ত নিরাপত্তা এবং দেশ ত্যাগ করতে পারার নিশ্চয়তাও চেয়েছেন।

সেদিনই বিসিবির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদও সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে অপরাগতা প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। তাকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারব না। নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির।’

তিন মাস পর অবসর নেওয়ার কারণ জানালেন রোহিত শর্মাতিন মাস পর অবসর নেওয়ার কারণ জানালেন রোহিত শর্মা
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরী হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

উল্লেখ্য, ছাত্র-গণআন্দোলনে পতিত স্বৈরাচারী সরকারের সাংসদ ছিলেন সাকিব আল হাসান। আন্দোলনের আগে থেকেই তিনি ছিলেন দেশের বাইরে। সেসময় ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে তিনি টু শব্দটিও করেননি। বরং যুক্তরাষ্ট্রে তার সময় কাটানোর ছবি দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তাছাড়া শেয়ার বাজার কারসাজির দায়ে তাকে মোটা অংকের জরিমানাও করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০