গরমে হিটস্ট্রোক এড়াতে যা খাবেন | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ জুন ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরমে হিটস্ট্রোক এড়াতে যা খাবেন

গরম পড়েছে বেশ। গরম আরও বাড়বে।

তীব্র রোদ আর গরমে দেখা দেয় নানা শারীরিক অসুস্থতা। এগুলোর মধ্যে হিটস্ট্রোক একটি।

 

হিটস্ট্রোক কী

শরীর প্রাকৃতিকভাবেই নিজেকে শীতল রাখতে পারে। ঘামের মাধ্যমে শরীরের ভেতরকার তাপ বের হয়ে যায়।

কিন্তু যখন ডিহাইড্রেশন দেখা দেয় তখন নিজেকে ঠাণ্ডা রাখার জন্য শরীর যথেষ্ট পরিমাণ ঘাম উৎপন্ন করতে পারে না। ফলে দেহের তাপমাত্রা বাড়তে থাকে।

কখনও তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রি বা এর উপরে উঠে যায়। এ সময় হিটস্ট্রোক হতে পারে। 

লক্ষণ
•     মাথাব্যথা
•    মাথা ঘোরা
•    বিভ্রান্তি, ক্লান্তিবোধ
•    ঘাম না হওয়া ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া
•    অজ্ঞান হয়ে যাওয়া
•    দ্রুত হৃৎস্পন্দন
•    হ্যালুসিনেশন
•    বমিভাব

হিটস্ট্রোক এড়াতে যা খাবেন:

পানি: সারা দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। গরমে শরীরে পানির চাহিদা বেড়ে যায়। প্রতি ২০ মিনিটে অর্ধেক গ্লাস পানি পান করুন।

ফ্লেভারড ওয়াটার: চিনি ও আর্টিফিশিয়াল সুইটনার ছাড়া পানিতে লেবু, শসা, মালটা, কমলা বা স্ট্রবেরির স্লাইস দিন। কয়েক ঘণ্টা ঢেকে রাখুন। খাওয়ার সময় চাইলে লেবুর রসও মেশাতে পারেন।

সেলারি জুস: ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিনের সঙ্গে সঙ্গে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস ও ক্লোরাইড বের হয়ে যায়। সেলারি জুস পারফেক্ট রিহাইড্রেটর। এতে রয়েছে পটাশিয়াম ও প্রাকৃতিক সোডিয়াম। প্রতিদিন সেলারি জুস খেলে শরীরে তাপ সহ্যক্ষমতা বাড়বে।

ঠাণ্ডা সবজি ও ফলমূল: শসা, রান্না করা বীট, বাঁধাকপি, সেলারি, শতমূলী, মটরশুটি, গাজর, ছোলা, ব্রোকোলি, ফুলকপি, তরমুজ, নাশপাতি, বেদানা, কলা, আম, ব্লু-বেরি, কেনবেরি, আঙুর, আনারস, আম, পেঁপে, নারিকেল, অ্যাভোকাডো ইত্যাদি খান।

হারবাল: তুলসি, পুদিনা, ধনেপাতা শরীরকে ঠাণ্ডা রাখে।

যা খাবেন না:
• ভাজা খাবার
• প্রক্রিজাত করা মাংস
• অ্যালকোহল
• ক্যাফেইন
• উষ্ণ মসলা- গোলমরিচ, রসুন, লবঙ্গ, দারুচিনি, আদা, জয়ফল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০