গোয়েন্দাদের সাহায্য নিয়ে নতুন দল তৈরি করতে চাইছে ইউনূস সরকার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়েন্দাদের সাহায্য নিয়ে নতুন দল তৈরি করতে চাইছে ইউনূস সরকার

বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আনল খালেদা জিয়ার দল বিএনপি (BNP)। ইউনূস সরকার গোয়েন্দা সংস্থার মদতে নতুন দল তৈরির চেষ্টা করছে বলে প্রকাশ্যে দাবি করলেন বিএনপি নেতা রিজভি। তাঁর এই দাবিকে ঘিরে বর্তমানে ঝড় উঠেছে পড়শি দেশে।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ইউনূস সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘কারা নির্বাচিত হবেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তা হলে এ আত্মত্যাগের কী দাম থাকবে! বিএনপিকে ভাঙার জন্য এ সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। এমনকি পরবর্তী নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় মদতে কারচুপি হতে পারে।’

উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূস (Md Yunus)। তিনি দায়িত্ব নেওয়ার সময় তাঁকে সমর্থন জানিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই ইউনূসের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বের প্রধান কারণ নির্বাচনের (Election) দিন ঘোষণায় বিলম্ব করা। অপর কারণ, সরকারের বিভিন্ন উপদেষ্টা পদে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তৎপরতা। সব মিলিয়ে নিঃসন্দেহে বলা যেতেই পারে ইউনূস সরকারের ওপর বেজায় ক্ষেপে রয়েছে বিএনপি। এখন দেখার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাঁরা কবে পথে নামেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০