গ্রীষ্মকালীন তরমুজ চাষে কেন্দুয়ায় লাভের আশায় কৃষক  | bdsaradin24.com
মাইনুদ্দিন সরকার (স্টাফ রিপোর্টার ,কেন্দুয়া,নেত্রকোনা,ময়মনসিংহ)
১১ সেপ্টেম্বর ২০২৫, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রীষ্মকালীন তরমুজ চাষে কেন্দুয়ায় লাভের আশায় কৃষক 

হৃদয় চাঁদ,কেন্দুয়া,নেত্রকোনাঃ

নেত্রকোণার কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের পাতারিয়া গ্রামের কৃষক মো. সুমন মিয়া  মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে লাভের আশায় দিন গুনছেন ।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় তিনি এই প্রথম ৩৩/৪০ শতাংশ জমিতে সুপার কুইন তরমুজ চাষ করেছেন । প্রায় ৯০হাজার টাকা খরচে মোট ৬৫দিনে ফসল উৎপাদন করে বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন তিনি । ইতোমধ্যে নেত্রকোণা, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারী ক্রতারা যোগাযোগ শুরু করেছেন ।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, মালচিং ও মাচা পদ্ধতিতে  বর্ষাকালীন তরমুজের বাম্পার ফলন হয়েছে । গড় প্রতি এক একটি তরমুজের ওজন ২কেজি । ৫কেজি পর্যন্ত রয়েছে সর্বোচ্চ ওজন ।

কৃষক মো. সুমন মিয়া বলেন, মালচিং পদ্ধতির চাষে ঝুঁকি কম । তাছাড়া আমি উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ও পরিশ্রমে কেজি প্রতি ৫০টাকা করে হলেও ব্যয় বাদে দেড় থেকে দুই লাখ টাকার মতো লাভের আশা করছি । তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামীতেও এই পদ্ধতিতে তরমুজ চাষ করবো ।

কৃষি উপসহকারী ইকবাল আকন্দ রনি বলেন, এই গ্রীষ্মকালীন ফলনটি উচ্চ মূল্যের লাভজনক ফসল । আমারা চেষ্টা করছি , আগামীতে আরো বেশী আকারে উৎপাদন বৃদ্ধি করার ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার জানান, ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এই তরমুজ চাষ করা হয়েছে । এই ফসল উৎপাদনে অল্প খরচে কৃষক বেশি লাভবান হয় । কৃষক সুমন মিয়া ছাড়াও অন্য কৃষকরাও ইতোমধ্যে এই তরমুজ চাষ শুরু করেছেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০