ঘরে সিয়াম কেমন, জানালেন স্ত্রী অবন্তী | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৫ মে ২০২২, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরে সিয়াম কেমন, জানালেন স্ত্রী অবন্তী

 

প্রথমবারের মতো অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঈদ উপলক্ষে তার ‘শান’ সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রথম চেষ্টায় তিনি সাধুবাদও পাচ্ছেন। দর্শক ও সিনে সংশ্লিষ্টরা সিয়ামের অভিনয় এবং সিনেমার নির্মাণশৈলির প্রশংসা করছেন।

‘শান’ সিনেমায় সিয়াম অভিনয় করেছেন একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ কর্মকর্তার ভূমিকায়। অপরাধীদের শায়েস্তা করতে তিনি পিছপা হন না। কিন্তু বাস্তব জীবনে সিয়াম কেমন? সেই তথ্যটা জানালেন তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী।

সম্প্রতি ‘শান’-এর একটি বিশেষ প্রদর্শনী হয়েছে। সেখানে হাজির হন সিয়ামের স্ত্রীসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা ও সাংবাদিক। ওই প্রদর্শনীতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন অবন্তী। জানালেন তার অনুভূতির কথা।

সিয়ামকে অ্যাকশন রূপে পর্দায় দেখে তিনি উচ্ছ্বসিত। তার কাছে জানতে চাওয়া হয়, ঘরে সিয়াম কেমন? সেখানেও কি তিনি এরকম রাগ, অ্যাকশনে থাকেন? জবাবে অবন্তী বলেন, ‘ঘরে সিয়াম খুব নমনীয়। সেখানে অ্যাকশনে আমি থাকি। সিয়াম খুবই চুপচাপ। ও ঝগড়া করলে পাশের বাসার মানুষও বুঝতে পারে না।’

কদিন আগেই সন্তানের বাবা-মা হয়েছেন সিয়াম ও অবন্তী। গত ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে একটি ছেলেসন্তান আসে।

উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন সিয়াম ও অবন্তী। ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি-আনন্দে সংসার করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০