চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত আবদুল্লাহ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত আবদুল্লাহ

 

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না। তারা যেন নতুন বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে, সে লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

 

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ইমাম ও ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আলেম ও ইমামদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয়। তাই আপনারা মসজিদে-মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি চাঁদাবাজ-দুর্নীতিবাজ ব্যক্তিদের মুখোশ উন্মোচনেও দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে। যেন কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু রয়েছে, তারা এদেশে সবচেয়ে বেশি নিরাপদ। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারবো।

এ সময় ইমামদের দাবিদাওয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, আপনাদের ৫টা দাবি আমি শুনেছি। ধর্ম উপদেষ্টার কাছে আগামীদিন গিয়ে এগুলো উপস্থাপন করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় দেবিদ্বার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়াম প্রমুখ বক্তৃতা রাখেন।

এ ছাড়া একইস্থানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন হাসনাত আবদুল্লাহ। এসময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০