ছেলেদের যে বিষয়গুলো নারীদের একেবারেই অপছন্দ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলেদের যে বিষয়গুলো নারীদের একেবারেই অপছন্দ

ছেলেদের যে বিষয়গুলো নারীদের একেবারেই অপছন্দ
নিজের প্রেমিক বা স্বামীর ব্যক্তিত্বের কোন দিকটি তাদের সব থেকে বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এক এক জনের পছন্দ এক এক রকম। তাইতো নারীদের মন জিতে নেওয়ার কিছু গোপন ট্রিকস এবার জেনে নিন। কিছু ভালো গুণের জন্য নারীরা যেমন পুরুষদের পছন্দ করেন, তেমনি কিছু বিষয়ের জন্য অপছন্দও করেন। তাই তাদের মন চুরি করতে হলে এসব স্বভাব বদলে ফেলতে হবে।

জেনে নিন, পুরুষদের যে জিনিসগুলো একেবারে অপছন্দ নারীদের—

হাইজিন:
প্রথমবার কোনও নারীর সঙ্গে ডেটে যাচ্ছেন? তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে হাইজিনের দিকে। নোংরা, অপরিষ্কার পুরুষ কোনও মেয়েই পছন্দ করেন না। গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন ছেলেদের দেখে বেশিরভাগ মহিলাই নাক সিঁটকান। আর কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ পেলে এবং হলুদ দাঁত দেখে মুখ ঘুরিয়ে চলে যান তারা। সকলের পছন্দ-অপছন্দ এক না হলেও অধিকাংশ নারীই এই দিকটি বিবেচনা করে নেন। তাই কোনও নারীর মন জয় করতে হলে আজ থেকেই হাইজিন মেনে চলুন। পার্সোনাল কেয়ারে মনোযোগ দিন। পাশাপাশি ফ্যাশনেও আনুন পরিবর্তন।

মনে রাখবেন, ঝকঝকে ছেলে মানুষদেরই পছন্দ করেন বেশিরভাগ নারীরা।

অলসতা:
নিজের মধ্যে অলসতাকে প্রশ্রয় দেবেন না। অলসতা থাকলেও তা কাটিয়ে উঠুন প্রথম ডেটের আগেই। কারণ ছেলেদের মধ্যে আলসেমি একদমই পছন্দ করেন না নারীরা। এমন মানুষকে নারীরা কোনো দিনই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন না, যার জীবনে কোনও লক্ষ্য বা উদ্দেশ্য নেই। কেবল বাড়িতে গা এলিয়ে বসে টিভি দেখে এবং পিৎজা-বার্গার খায়। বরং কর্মঠ পুরুষদেরই বেশি পছন্দ করেন আজকালকার নারীরা। তাই নড়েচড়ে উঠুন। অফিস-বাড়ি একা হাতে সামাল দিন। তাতেই মন গলবে নারীদের।

অসম্মানজনক ব্যবহার:
যে কোনও সম্পর্কের বুনিয়াদই হলো পরস্পরের প্রতি সম্মান। আর আপনি যদি সেটাই দেখাতে না পারেন, তাহলে সম্পর্ক শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে যাবে। এতদিন সব কথা হয়েছে ফোনে ফোনে। সেখানে একে অপরকে সামনে থেকে দেখা বা বোঝারও তেমন সুযোগ ছিল না। আজ যখন প্রথমবারের জন্য সাক্ষাৎ হবে, তখন আপনার ব্যবহার তো তার সামনে প্রকাশ পাবেই। তাই এক্ষেত্রে জেনে রাখুন, নারীরা তাদের প্রতি অসম্মানজনক ব্যবহার কখনোই মেনে নিতে পারেন না। তাই বাহিরের লোকের সামনে কথায় কথায় নীচু দেখাবেন না তাকে। এমনকি অন্য নারীদের সঙ্গেও সম্মান দিয়ে কথা বলুন। তবেই মন জিতে নেওয়া সহজ হবে।

পার্টনারের কথাই না শোনা :
ছোটো ছোটো জিনিসেই ভালোবাসা খুঁজে নিতে জানেন মেয়েরা। তাদের বেশি কিছু চাই না। পার্টনারের সঙ্গে বসে কিছুক্ষণ মনের কথা বলা এবং জীবনের বিশেষ দিনগুলো একসঙ্গে উদ্‌যাপন করার বাইরে তাদের কোনও দাবি নেই। তাই মেয়েদের এমন পুরুষ মোটেও পছন্দ নয়, যারা মন দিয়ে পার্টনারের কথাই শোনেন না এবং তার জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোও ভুলে যান। এসব স্বভাব বদলে ফেলতে পারলে যে কোনও নারীর মন জয় করে নিতে পারবেন আপনিও।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০