জয়ের পথে ট্রাম্প, নিচ্ছেন ভাষণের প্রস্তুতি | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়ের পথে ট্রাম্প, নিচ্ছেন ভাষণের প্রস্তুতি

 

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের বার্তা স্পষ্ট হচ্ছে। এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৪৮ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ২১৬ ইলেকটোরাল ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০ ইলেকটোরাল ভোট পেতে হয়।

যে সাত সুইং স্টেট মার্কিন নির্বাচনে ফলাফলের ব্যবধান ও জয় নিশ্চিত করে দেয় সেইসব সাত রাজ্যের দুটিতে ইতোমধ্যে জিতেছেন ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় জয়ের পর জর্জিয়ায় জয় নিশ্চিত করেছেন ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, বাকি পাঁচ সুইং স্টেট অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা ও উইসকনসিনে এগিয়ে আছেন ট্রাম্প।

গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জয়ের আভাস পাওয়ার পর শিগগিরই ভাষণ দেওয়ার প্রস্ততি নিচ্ছেন ট্রাম্প। তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

নিউইয়র্ক টাইমস পূর্বাভাস বলছে, এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০