জাতীয় ঐক্যের নামে ‘নতুন বাকশাল’ করলে কাজ হবে না: ড. মঈন খান | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৪, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্যের নামে ‘নতুন বাকশাল’ করলে কাজ হবে না: ড. মঈন খান

 

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আবার বাকশাল চালু করা হয়, তবে সে ঐক্য সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নদী-পানির অধিকার আন্দোলনের নেতা, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির প্রধান আতিকুর রহমান সালুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্মরণসভাটি আয়োজন করেছে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা নিয়ে বিএনপির এই নেতা বলেন, ঐক্য অবশ্যই প্রয়োজন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। তবে আমি এ বিষয়ে সতর্ক করতে চাই, ইংরেজিতে একটি কথা আছে “Unity in Diversity”। আমরা যদি ঐক্য প্রতিষ্ঠা করতে গিয়ে আবার বাকশাল প্রতিষ্ঠা করি, তবে সে ঐক্য কার্যকর হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। গণতন্ত্র মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে তা কার্যকর করা এত সহজ নয়।

মঈন খান আরও বলেন, বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক অবস্থান, স্বাধীনতার আকাঙ্ক্ষা, কথা বলার অধিকার, ভোট দেওয়ার ইচ্ছা—এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যবসায়ী বা রাজনৈতিক নেতাদের কথা বলছি না, আমি বলছি মাঠে-ঘাটে, রিকশাচালক, গার্মেন্টস কর্মী, কৃষকের কথা। তাদের আকাঙ্ক্ষা কিন্তু ধন-সম্পদ বা ক্ষমতা নয়, তারা চান, ৫ বছর পর পর একবার ভোট দিতে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকাল সংস্কারের কথা বলা হচ্ছে, এটা ভালো, তবে সংস্কার প্রয়োজন। কিন্তু, আমি পরিষ্কার ভাষায় বলছি, যতদিন না আমরা নিজেদের মধ্যে সংস্কার করি, ততদিন কোনো সংস্কারই কার্যকর হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০