‘জি এম কাদেরকে কেন আটক করা হচ্ছে না’ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জি এম কাদেরকে কেন আটক করা হচ্ছে না’

দেশে বেকারত্ব নিরসনে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালের গণঅধিকার পরিষদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনে নিহত দুজন কিশোরের পরিবারের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মামলা করা হয়েছে। মামলার পরের দিন জিএম কাদের সংবাদ সম্মেলন করেন।

হত্যা মামলার আসামি জিএম কাদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অথচ আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাকে আটক করছে না। অবিলম্বে তাকে আটক করতে হবে। বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান জাতীয় পার্টির, সেই পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুকেও আটক করতে হবে।’
তিনি বলেন, ‘গত ৬ আগস্ট দেশের সব গণমাধ্যমে সংবাদ প্রচার হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আটক, পরবর্তীতে তাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার খবর পাওয়া যায়নি।

এখন সংবাদ বের হচ্ছে তিনি বিদেশে পালিয়ে গেছেন। বিমানবন্দরে আটকের পর কিভাবে তিনি পালালেন? গোয়েন্দা সংস্থার কে কত টাকার বিনিময়ে তাকে পালাতে সহযোগিতা করেছে সেটি জনগণের কাছে স্পষ্ট করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০