টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান কে এই নোয়েল টাটা? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১১ অক্টোবর ২০২৪, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান কে এই নোয়েল টাটা?

ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নোয়েল টাটা। তিনি প্রয়াত শিল্পপতি রতন টাটার সৎভাই। শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে এক বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রতন টাটার জীবনাবসানের পর থেকেই তার উত্তরসূরীর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কে হতে চলেছে টাটা ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। উঠে এসেছিল নোয়েল টাটার নাম।

নাভাল এবং সিমোন টাটার পুত্র নোয়েল বর্তমানে ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে রয়েছেন। টাটা স্টিল এবং টাইটানের ভাইস চেয়ারম্যানও এই নোয়েল।

টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে যুক্ত। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এবং ফ্রান্সের ইনসিড থেকে ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ প্রোগ্রাম করেছেন রতন টাটার এই সৎ ভাই।

নতুন চেয়ারম্যানের নাম জানাল টাটা ট্রাস্টনতুন চেয়ারম্যানের নাম জানাল টাটা ট্রাস্ট
২০১০ সালের আগস্ট এবং ২০২১-এর নভেম্বরের মধ্যে টাটা গ্রুপের ট্রেডিং শাখা টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন নোয়েল। তার আমলে সংস্থার বাজারমূল্য আকাশ ছুঁয়েছিল।

টাটা গোষ্ঠীর বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের উত্তরাধিকারের সারিতে রয়েছেন নোয়েলের তিন সন্তানও। মায়া টাটা, নেভিল টাটা এবং লি টাটা; তিনজনই বর্তমানে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মায়া টাটা অপরচুনিটিজ ফান্ড এবং টাটা ডিজিটালের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। টাটা নিউ অ্যাপের কাজেও তার ভূমিকা রয়েছে। নেভিল টাটা ট্রেন্ট লিমিটেডের স্টার বাজারের প্রধান। লি টাটা গোষ্ঠীর হসপিটালিটি ডিভিশনের সঙ্গে যুক্ত।

গত বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৩৭ সালে একটি পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার ১০ বছর বয়সে তার বাবা নাভাল টাটা ও মা সুনি টাটার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে দাদির তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০