ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৮ নভেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

গতকাল বৃহস্পতিবার আর্জেন্টিনা সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মুখপাত্রের তথ্যমতে, ট্রাম্পের সঙ্গে হাভিয়ের মিলেইর বৈঠকটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার-এ-লাগো রিসোর্টে। এটি ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট।

গত বছর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন হ্যাভিয়ার মিলেই। এর পর থেকে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন।

 

আর ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন হ্যাভিয়ার মিলেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত পোস্টও দিয়েছেন।

আর্জেন্টিনা সরকারের মুখপাত্র আরও বলেন, হ্যাভিয়ার মিলেই যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক তিনি। ট্রাম্পের একজন বড় সমর্থক মাস্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০