ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি' অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১০ জানুয়ারী ২০২৫, ২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে ভাঙচুর ও মারামারি ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার রাজবাড়ীতে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে। এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

এদিকে এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

‘ইত্যাদি’ অনুষ্ঠানে যাওয়া মাসুদ আলম বলেন, আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে যাই। তারপরও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে।

দর্শক সোহেল রানা বলেন, অনুষ্ঠানে অনেক মানুষ হবে, এমন ধারণা আগেই ছিল। তারপরেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদের ব্যর্থতা। এছাড়া এত অল্প জায়গাতে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০