ড. ইউনূসকে ঈদগাহের মুসল্লিরাঃ আপনি ৫ বছর দায়িত্বে থাকুন, এটাই দেশের মানুষের চাওয়া | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে ঈদগাহের মুসল্লিরাঃ আপনি ৫ বছর দায়িত্বে থাকুন, এটাই দেশের মানুষের চাওয়া

 

জাতীয় ঈদগাহ মাঠে সাধারণ মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়।

জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এসময় সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করেন মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এরপর মুনাজাতে দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি। মোনাজাত শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই।

মোনাজাত শেষে ঈদগাহ মাঠ থেকে বের হওয়ার সময় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ও হাত মেলান প্রধান উপদেষ্টা। সে সময় প্রধান উপদেষ্টাকে ঘিরে মানুষ উচ্ছ্বাসে মেতে ওঠেন। অনেকে হাতের পাঁচ আঙ্গুল দেখিয়ে চিৎকার করে বলতে থাকেন, আপনি (মুহাম্মদ ইউনূস) পাঁচ বছর দেশের দায়িত্ব থাকেন। এটাই দেশের মানুষের চাওয়া।

 

জাতীয় ঈদগাহ মাঠের সামনের অংশে নামাজ আদায় করেছেন বেইলি রোডের বাসিন্দা ইকবাল হোসেন। নামাজ শেষে আলাপকালে তিনি জাগো নিউজকে বলেন, আগে ঈদ জামাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি অংশগ্রহণ করলে খুবই কড়া নিরাপত্তা দেওয়া হতো। সাধারণ মানুষ তাদের দেখারই সুযোগ পেত না। কিন্তু এবার তার ব্যতিক্রম। নামাজ শেষে বের হওয়ার পথে ড. মুহাম্মদ ইউনূস সবার সঙ্গে হাত মিলিয়েছেন। তখন মুসল্লিরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। আমরা তো এমন রাষ্ট্র প্রধানই চাই, যার সঙ্গে জনগণের দূরত্ব থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০