তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

 

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

 

 

মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিম হয়। ১০টা থেকে শুরু হয় খিত্তায় তালিম। জোহরের নামাজের পরে বয়ান হয় যার তরজমা করেন, মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর, তরজমা করেন মাওলানার রুহুল আমিন। আসরের বয়ানের পরে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।

 

 

বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ যার তরজমায করেন মাওলানা মুনির বিন ইউসুফ। এছাড়া আগামীকাল রোববার ফজরের নামাজের পর বয়ান করবেন ভারতের মোরসালিন, তরজমায় মাওলানা ওসামা ইসলাম। হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমায় মাওলানা মুনির বিন ইউসুফ।

 

‘নির্দেশনা অমান্য করে নির্বাচন করতে নির্দেশ দেন এক ভাইস চেয়ারম্যান’

 

ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।

 

 

 

 

তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।

 

 

 

মুসল্লির মৃত্যু

 

 

 

ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০