ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর

 

চলতি বছরের শেষের দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বলা হয়েছে, নির্বাচন ডিসেম্বরের পরে হোক তা ড. মুহাম্মদ ইউনূস কোনোভাবেই চান না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। বিপ্লবী ছাত্ররাও নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এ মাসের শেষের দিকে এই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানা গেছে। দুই ছাত্র উপদেষ্টা এ মাসের মাঝামাঝি সময়ে পদত্যাগ করবেন বলে শোনা গিয়েছিল। তবে তারা কিছুটা সময় নিচ্ছেন। সূত্র জানিয়েছে, নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ লক্ষ্যে তিনি দল গঠনের আগে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
বিএনপি ও জামায়াতে ইসলামী ৩০০ আসনে জয়লাভের জন্যই মরিয়া। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবগুলো আসনেই নির্বাচন করেছে এবং কয়েক দফা সরকার গঠন করেছে। আবার প্রধান বিরোধী দল হিসেবেও সংসদে ভূমিকা রেখেছে।
এবার ৩০০ আসনে ভোট করার জন্য তারা দল গোছানোর কাজ শেষ করে এনেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নির্বাচনের জন্য বিএনপিকে পুরোপুরি তৈরি করার জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে জামায়াতে ইসলামীও সব আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।
এরই মধ্যে তারা ৭৯ আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। সংগঠনের আমির ডা. শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন। জামায়াত ছাত্রদের নতুন দল ও অন্যান্য ইসলামী দলের সঙ্গেও জোট করে নির্বাচন জয়ের প্রচেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০