দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২০ সেপ্টেম্বর ২০২৪, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ

 

 

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের একপর্যায়ে লারমা স্কোয়ারের বিভিন্ন দোকানপাটে আগুন দেওয়া হয়। এ সময় পুড়ে যায় অন্তত ৫০/৬০টি দোকান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাগড়াছড়িতে মো. মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দীঘিনালা বোয়ালখালী এলাকার বাসিন্দা মো. লোকমান হোসেন জানান, মামুন হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে তারা মিছিল বের করলে পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কাজ করছে। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০